back to top

[the_ad id="407"]

ফার্মগেট থেকে উদ্ধার করা ৩টি ককটেল নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

ডেস্ক রিপোর্ট

রাজধানীর ফার্মগেট থেকে উদ্ধার করা তিনটি ককটেল নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ডের কাছে ফুটপাতে ব্যাগের ভেতর ককটেল দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা। দুপুর পৌনে ১টার দিকে সেগুলো উদ্ধার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেছেন, “ফার্মগেট থেকে উদ্ধার করা তিনটি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেছেন, “বেলা সোয়া ১১টার দিকে ৯৯৯-এর মাধ্যমে আমরা ককটেলের বিষয়ে জানতে পারি। দুপুর পৌনে ১টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় একটি ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme