back to top

[the_ad id="407"]

নগরীতে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা এবং ১২২ বোতল ফেন্সিডিলসহ মোঃ আজিম উদ্দিন (২৩) ও মোঃ সৌরভ চৌধুরী (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ্যমে এই তথ্য নি‌শ্চিত করে র‍্যাব । বুধবার (১২ ফেব্রুয়ারি) ডবলমুরিং থানাধীন পাহাড়তলী রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মোঃ আজিম উদ্দিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন রাচবল্লভপুর এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে ও মোঃ সৌরভ চৌধুরী চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন বাউ‌রিয়া এলাকার মোঃ হালিম চৌধুরীর ছেলে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব সদস্যরা তাদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হাতে থাকা দুইটি শপিং ব্যাগের ভিতর হতে বিশেষ কৌশলে রক্ষিত স্কচটেপ দ্বারা মোড়ানো ১০ কেজি এবং ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

র‍্যাব-৭ সূত্রে আরও জানা যায়, আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।

আটককৃত আসামিদের এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme