back to top

[the_ad id="407"]

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট

৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক খাতে আলোচিত নাম নজরুল ইসলাম মজুমদার। ২০০৭ সাল থেকে তিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান পদে ছিলেন। প‌তিত সরকা‌রের ঘনিষ্ঠ হি‌সে‌বে তি‌নি গত ১৬ বছর ব‌্যাংক খাত নিয়ন্ত্রণ কর‌তেন।

দুদক জানায়, নজরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। অনুসন্ধান শেষে তার বিরু‌দ্ধে মামলার সুপা‌রিশ করা হয়। রবিবার
দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলা‌টি দা‌য়ের ক‌রেন।

তার বিরুদ্ধে দুর্নীতি কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme