back to top

[the_ad id="407"]

বোয়ালখালীতে তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ

মোঃ জুবাইর,চট্টগ্রামঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজ ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তরুণীর নাম সুবাইতা নাহিন (১৮)। তিনি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের বাসিন্দা মো. মনিরুল ইসলামের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তারা পশ্চিম শাকপুরার একটি বাসায় ভাড়া থাকতেন।

নাহিনের মা হাসিনা বেগম জানান, বিকেলে তার মেয়ে হঠাৎ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিন ছিলেন মেধাবী ছাত্রী। তার আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তবে মৃত্যুর পেছনে পারিবারিক কোনো বিষয় বা মানসিক চাপ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme