পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলি ইসলামি যুব উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে “ইফতার সামগ্রী উপহার প্রদান -২০২৫ইং” সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বান্দরবানের লামা উপজেলার ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদের হল রুমে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ইসলামী যুব উন্নয়ন ফাউন্ডেশন হারবাং চকরিয়ার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আজিজ নগর ইউনিয়নের সমাজসেবা সেক্রেেটারি মোঃ ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব চকরিয়া এর আহবায়ক ও হারবাং উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাখাওয়াত হোসাইন শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মৌ: আব্দুল ওয়াদুদ চৌধুরী, সভাপতি ওলামা বিভাগ লামা উপজেলা।
এসময় আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
