back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে ১টাকা আহারে ইফতার উদ্বোধন করলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন

কামরুল ইসলাম তমাল,চট্টগ্রামঃ

সুবিধা বঞ্চিত মানুষের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন । উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ১এক টাকা আহারে ইফতার আয়োজন চট্টগ্রাম নগর ২ নাম্বার গেট বিপ্লব উদ্যানে আয়োজিত হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডাঃ শাহাদাত হোসেন বলেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনে সাথে আমরা অনেকদিন ধরে কাজ করে যাচ্ছি।

আমরা যে পরিবেশ দূষণ নিয়ে বারবার বলছি যে “প্লাস্টিক কে না বলুন, শহরকে প্লাস্টিক মুক্ত রাখুন এবং জলাবদ্ধতা হাত থেকে রক্ষা করুন” এই স্লোগান নিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনে বাকলিয়া স্টেডিয়ামে আপনারা দেখেছেন তারা কাজ করেছে সেখানে এক কেজি প্লাস্টিক পলিথিন বিনিময়ে এক কেজি চাল বা বিনিময় এক কেজি ডাল, চিনি দিয়ে তারা যেভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য করেছে প্লাস্টিককে না বলার জন্য এবং জলাবদ্ধতা নিরসনের জন্য আমি তাদের ধন্যবাদ জানিয়েছি।

পাশাপাশি আরো অনেক ফাউন্ডেশনের সাথে কাজ করছি ১ এক টাকা আহারে বিদ্যানন্দ ফাউন্ডেশনে আজকের যে উদ্যোগ সেটা বিনামূল্যে তারা ইফতার বিতরণ করছে।

১ এক টাকা আহারে বোর্ড মেম্বার বিদ্যানন্দ ফাউন্ডেশন জামাল উদ্দিন আমরা সারা বছর সুবিধা বঞ্চিত শিশু বৃদ্ধ যারা আছে তাদেরকে আমরা এক টাকা দিয়ে সারাদেশে খাবার বিক্রি করি এটার সাথে রমজানের সম্পর্ক নাই ইফতার হচ্ছে একটা ইবাদাত  এটাতে আমরা টাকা নিই না।

সুতরাং এখানে কোন টাকা নেয়া হচ্ছে না। এক টাকা আহার একটা প্লাটফর্ম এই প্লাটফর্মের উদ্যোগে আয়োজিত হচ্ছে। প্রতি বছর রমজান আসে সারা বিশ্বে সাম্য এবং ভ্রাতৃত্ব এ রমজান মাসে যারা আমরা মুসলিম আছি রমজান মাস জুড়ে আমরা ইবাদত বন্দেগী কাটাই এবং এ রমজান মাসে সাম্য এবং ভ্রাতৃত্ব বাণী নিয়ে আসে।

  1. এই যে এই সাম্য এবং ভ্রাতৃত্ব কখন প্রতিষ্ঠিত হবে ইফতার এবং সেহেরী তে আমরা ধনী ,গরীব বৈষম্য নিরোধ হবে , কিভাবে হবে একই টেবিলে একই মেনুতে একসাথে ইফতার করতে পারি একসাথে সেহরি করতে পারি ধনী গরিব নির্বিশেষে অনেকটা এ বৈষম্য কমে যায় সেই আমরা রমজানের যে ধনী গরিবের যে বৈষম্য এই বৈষম্য কমানোর জন্যই আমরা এইরকম আয়োজন করে থাকি। প্রায় পাঁচ ছয়টি জায়গায় আমরা এরকম আয়োজন করে থাকি। বিদ্যানন্দ ফাউন্ডেশনে এবছর প্রায় লক্ষাধিক রোজাদারকে ইফতার করানোর টার্গেট নিয়ে আগাচ্ছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme