back to top

[the_ad id="407"]

কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে আবুল কালাম রকি (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (০২ মার্চ) রাতে কর্ণফুলী থানার বিশেষ অভিযানে উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি বলেন, রকিকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়। সেখানেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেপ্তারকৃত আবুল কালাম রকি চরপাথরঘাটা (৯ নম্বর ওয়ার্ড) ইছানগর গ্রামের আবু জাফরের ছেলে। সে চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme