সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ ৩ মার্চ (সোমবার) রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির পাঠানো খুদে বার্তায় বলা হয়, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় সাংবাদিকদের ব্রিফ করবে সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে ব্রিফ করা হবে।
ইমরান হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
গত বছর কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় প্রাথমিক দর (উচ্চবংশীয়) ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো খামার।
গত জুলাই মাসে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ছয় কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
