back to top

[the_ad id="407"]

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার একটি ক্যাম্পে মোহাম্মদ নূর (৩০) নামে রোহিঙ্গা এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।

নিহত মোহাম্মদ নূর উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি (নেতা) ছিলেন।

রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, নামাজ শেষে বাড়ি ফেরার সময় ৫-৬ জনের একটি দল মোহাম্মদ নূরের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও মাথা এলোপাতাড়িভাবে কোপায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর আগে, ২০২৪ সালেও মোহাম্মদ নূরকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল।

পুলিশ ধারণা করছে, ব্যক্তিগত শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে রাতেই উখিয়া থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি আরিফ হোসেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme