back to top

[the_ad id="407"]

প্রতিরক্ষা নির্দেশিকা জারির বিষয়ে স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক প্রতিরক্ষা নির্দেশিকা, ২০২৫ তিন‌ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আদালত সুয়োমটো রুল জারির পাশাপাশি আদেশও দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রতিরক্ষা নির্দেশিকা জারির বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল‌ গণিকে তলব করেছেন হাইকোর্ট। তাকে আগামী ১৮ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক প্রতিরক্ষা নির্দেশিকা, ২০২৫ এর মাধ্যমে সুপ্রিম কোর্টকে হেয় করা হয়েছে বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

গত রবিবার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকা আদালতের নজরে আনেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। তিনি আদালতকে বলেন, এই নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ সব বিচারপতির আন্ডারলাইন করা হয়েছে। এই নির্দেশিকায় প্রধান বিচারপতিকে স্বরাষ্ট্র সচিব, রেঞ্জ ডিআইজির সমমর্যাদায় নিচে আনা হয়েছে। অথচ রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে প্রধান বিচারপতির স্থান অনেক ওপরে। শুনানি শেষে আদালত রুলসহ আদেশ প্রদান করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme