back to top

[the_ad id="407"]

ঋণের চাপ সইতে না পেরে সীতাকুণ্ডে ব্যবসায়ীর আত্মহত্যা

সীতাকুন্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেনার ভার সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন টিটু সূত্রধর (৩৫) নামের এক ব্যবসায়ী।

রোববার (১৬ মার্চ) বিকেল আনুমানিক ৫ টার দিকে বিষপান করে অত্মহত্যার পথ বেছে নেন তিনি। এদিন রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত টিটু সূত্রধর উত্তর বাশঁবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতের পাড়ার স্বপনসূত্র ধরের ছেলে

জানা যায়, টিটু ইউনিটেক্স মিলের সামনে চৌধুরী মার্কেটে ২০১৩ সাল থেকে মুদি দোকানের ব্যবসা শুরু করেন। বাকিতে জিনিসপত্র বিক্রি করার পর ক্রেতারা টাকা দিচ্ছিলেন না। সংসারে অভাব থাকায় চড়া সুদে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। ঋণের টাকা পরিশোধের জন্য পাওনাদারের চাপ ছিল। রোববার বিকেলে পাওনাদার এসে রাতের মধ্যে ঋণের টাকা পরিশোধ না করলে মামলা করার হুমকি দেন। এরপর বিকেলে টিটু দোকানে বিষপান করেন।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ঋণের চাপ সইতে না পেরে ওই ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন বলে তার পরিবার জানিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme