back to top

[the_ad id="407"]

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস বাবর

নিজস্ব প্রতিবেদক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় অস্ত্র মামলা করা হয়। বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকা মহানগর ৯ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেছিলেন।

বিভিন্ন মামলায় দণ্ড মাথায় নিয়ে ১৭ বছর কারাগারে ছিলেন বাবার। চলতি বছরের প্রথম মাসের ১৬ তারিখ কারামুক্ত হন বিএনপির এই নেতা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme