চট্টগ্রামের হাটহাজারীতে ৬ হাজার ৩৮০ কার্টন ভারতীয় সিগারেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়।
জব্দ করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।
তিনি বলেন, বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
