back to top

[the_ad id="407"]

রোজ ভালো কাজ করলেই পেট ভরে পাচ্ছে ইফতার!

রানা সাত্তার, চট্টগ্রামঃ

নগরীর এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন ফুটপাতে রোজার প্রথম দিন থেকে প্রতিদিন কোনো এক প্রতিষ্ঠান ইফতারে ভালো খাবার দিচ্ছে। প্রতিদিন শত শত দিনমজুর, শ্রমিক, এতিম, রিকশাচালক, ভবঘুরে এখানে সারিবদ্ধভাবে বসে অপেক্ষা করছেন ইফতারের।

নগরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০০ ভাসমান নারী-পুরুষ এখানে প্রতিদিন আসছেন এখানে ইফতার করতে। যেখানে প্রতিদিন ছিন্নমূল মানুষের জন্য ইফতারের আয়োজন করে আসছে ‘ভালো কাজের হোটেল’।

২৩ মার্চ ( রবিবার) বিকেল সাড়ে ৫টায় সেখানে দেখা যায়, ফুটপাতে লাইন ধরে বসে আছে ৩০০-৪০০ শিশু, নারী-পুরুষ।

কথা হয় তাদের অনেকের সাথে। তারা বলেন, ‘থাকি কদমতলী। সারা দিন রোজা রেখেই চেষ্টা করি রিকশা চালিয়ে পরিবারের জন্য হালাল উপার্জন করতে। কিন্তু দেখা যায় কাজে কাজে ইফতারের সময় হয়ে গেলে বাসায় আর যেতে পারি না। আর বাসায় গেলে পরিবার ভালোমন্দ খেতে চায়। সামর্থ্যে কুলোয় না। তাই এখানে চলে আসি ইফতার করতে। এখন এখানেই করি। মানসম্মত খাবার দেওয়ায় ইফতারটা একদম পরিপূর্ণ হয়ে যায় প্রতিজনের।’

‘ইয়ুথ ফর বাংলাদেশের’ একটি উদ্যোগ হলো ‘ভালো কাজের হোটেল’। একটি ভালো কাজের বিনিময়ে একবেলা খাবার সরবরাহ করে সংগঠনটি। তারই অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম গেটসংলগ্ন ফুটপাতে দীর্ঘদিন ধরে সপ্তাহে এক দিন খাবারের আয়োজন করে আসছে সংগঠনটি। রমজান শুরু হওয়ায় এখন সেখানে প্রতিদিন ‘ভালো কাজের ইফতার’ আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির সিনিয়র সংগঠক মোঃনাসির উদ্দিন বলেন, আমাদের চকবাজার শাখা ও কাজির দেউড়ী শাখা চলছে। আস্তে আস্তে আমরা ক্ষুদা বিমোচন করার জন্য পুরা বাংলাদেশ এই প্রোগ্রাম ছড়িয়ে দিতে চাই। আমাদের প্রতিজন সদস্য সেচ্ছায় বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে যায়। সবাইকে বলবো সবাই আমাদের পাশে থাকবেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme