back to top

[the_ad id="407"]

এনসিপি পল্লবী থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট

এনসিপি পল্লবী থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) পল্লবী ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লবী এনসিপি নেতা হাসান আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেহানা আক্তার রুমা। গণসংযোগে ছিলেন মো মুহতাশিমুর রহমান শিহাব।

এতে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এছাড়াও কেন্দ্রীয় সংগঠক মনসুর আবদুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য ইঞ্জিঃ ইমরান নাঈম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবার মিলিয়ে পল্লবী থানার ৪০০ মানুষ যোগদান করেন। শহীদ পরিবারের মানুষেরা তাদের সরকারের কাছে আশা আকঙ্খার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme