ঘরমুখো মানুষের ঈদযাত্রার ভোগান্তি দূরীকরণে নিয়মিত কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বিআরটিএ।
২৭ মার্চ (বৃহস্পতিবার), সকাল ১০ টা ৩০ মিনিট থেকে চট্টগ্রাম মহানগরের নতুনব্রীজ, কালামিয়া বাজার,চান্দগাও বহদ্দারহাট বাস টার্মিনাল , এলাকায় বিভিন্ন বাস কাউন্টার অভিযান পরিচালনা করে আদালত -১৩
এই সময় পূরবী বাস কাউন্টার সামনে একটি বাস কে রুট পারমিট বিহীন অবস্থায় পাওয়ার কারণে এবং একটি মিনি বাস কর্তৃক যাএীদেরকে মাঝ রাস্তায় নামিয়ে হয়রানি করার অভিযোগে ও গাড়ির সকল ডকুমেন্টস আপডেট না থাকায় ডাম্পিং করা হয়। অভিযানে মোট মামলা হয় ১১টি জরিমানা করা ১২ হাজার টাকা।
অভিযানে শেষে বিআরটিএ কতৃপক্ষ জানান,ঈদের লম্বা ছুটিতে যাত্রীদের যেন কোনো ভোগান্তি পোহাতে না হয় সেজন্য অভিযান চলমান থাকবে।
