হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ অক্টোবর বিকেলে মির্জাপুর ইউনিয়নে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়ার সঞ্চালনায় মির্জাপুর ইউনিয়নের ৪ থেকে ৯ নং ওয়ার্ড মহিলা দলের নেত্রীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন।
এসময় তিনি বলেন, হাটহাজারীর জনসাধারণের বন্ধু প্রয়াত নেতা ওয়াহিদুল আলম চৌধুরীর সুযোগ্য কন্যা কারানির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। জাতীয়তাবাদী হাতকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বিএনপি’র নেতা কর্মীদের মিথ্যা মামলায় আইনি সহায়তা দেওয়ায় বিগত দিনে তাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জঙ্গি সাজিয়ে ৬ বছর কারা ভোগ করিয়েছেন। কিন্তু তিনি আদর্শিক পিতার আদর্শ ধারণ করে তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী হাতকে শক্তিশালী করতে যেভাবে হাটহাজারীর মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা সেভাবে তাকে যোগ্য প্রতিদান দিয়ে আগামী নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু বক্কর সিদ্দিক, নুরুল করিম, হাটহাজারী উপজেলা মহিলা দলের অন্যতম সংগঠক লাকি আক্তার,
হাটহাজারী মহিলা দলের সংগঠক মোরশেদা পারভীন, মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা এইচ এম আকবর, সুলতান মিন্টু,মির্জাপুর ইউনিয়ন বিএনপির অন্যতম সংগঠক রুহুল আলম, রোকসান, বাহাদুর, সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম, মোহাম্মদ আলী, মফিজ, মোঃ রুবেল, মাসুদ, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সংগঠক ইয়াসিন আরাফাত, জাহেদুল আলম, বিভিন্ন ওয়ার্ড মহিলা দলের প্রতিনিধি শারমিন আক্তার, সুমাইয়া ইসলাম, ইয়াসমিন আক্তার, আয়েশা আক্তার, দিলওয়ারা প্রমুখ।
