চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান এর পরিবারের পক্ষ থেকে স্মরণ সভা ও জেয়াফত অনুষ্ঠিত হয়।
৫ এপ্রিল (শনিবার) দি কিং অব চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত আয়োজনে আবদুল্লাহ আল নোমান’র সন্তান সাঈদ আল নোমান তুর্য বাবার জন্য দোয়া ও মুনাজাতের পাশাপাশি চট্টগ্রাম বাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত স্মরন সভা ও জেয়াফত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
আরো উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদসহ অন্যান্য সরকারি -বেসরকারি কর্মকর্তা ও সেকশন অফিসারবৃন্দ।
মোনাজাত শেষে, আবদুল্লাহ আল নোমান জেয়াফত হিসাবে ১৫ থেক ১৬ হাজার মানুষের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি আয়োজন করা হয়।
