back to top

[the_ad id="407"]

জালাল উদ্দিন জানু’র জন্মদিনে সিনিউজ বিডি’র দোয়া ও প্রার্থনা

ফরহাদ খান,চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কৃতি সন্তান জালাল উদ্দীন জানু’র জন্মদিনে দোয়া ও মাহফিলের আয়োজন করেছে সিনিউজবিডি।

আনোয়ারাসহ পুরা চট্টগ্রামে অটিস্টিক শিশুর অধিকার,গরীব, দুস্থ, হত দরিদ্র মানুষের পাশে ও মসজিদ, মাদ্রসা,রাস্তা ঘাট,ব্রীজ,সাকো ইত্যাদি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন জালাল উদ্দীন জানু।

তিনি প্রবাসে অবস্থানরত একজন বাংলাদেশী প্রবাসী ব্যাবসায়ী। তিনি আরো কিছু সেচ্ছাসেবী সংগঠনের সদস্য।
২০০৮ সাল থেকে সমাজ উন্নয়নের পাশাপাশি হত-দরিদ্র পরিবারের বিবাহ,দুরারোগ্য রোগীদের পাশে থাকার পাশাপাশি শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যে তার কাজ আনোয়ারা জুড়ে প্রশংসা পায়। সিনিউজ বিডি নিউজ প্রতিষ্ঠান একজন পরামর্শক ও উপদেষ্টা হিসেবেও কাজ করেন।

সমাজে ও পরিবারে মেয়েদের কোণঠাসা, নির্যাতিত অবস্থার বিরুদ্ধে সদাসোচ্চার এক কণ্ঠস্বর। এ ব্যাপারে তার স্মরণীয় উক্তি— আমরা যে যার অবস্থান থেকে বেশি দূরে নয়,প্রতিবেশীর খবর,আশেপাশের রাস্তা-ঘাট,আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রসার খবর নিয়ে তাদের কি সমস্যা আছে সবাই মিলে একটু একটু এগিয়ে আসলেই সমাজ উন্নয়ন হয়ে যায়।তাহলেই একটি স্মার্ট বাংলাদেশ পাবো।

 

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme