back to top

[the_ad id="407"]

অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে রাঙ্গুনিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে রাঙ্গুনিয়ার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন (৫১) কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে নগরীরের ২নং গেটের ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, দেশের পট পরিবর্তনের পর মিল্টন এলাকা ছেড়ে চলে যান। তিনি গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে পুলিশ ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme