back to top

[the_ad id="407"]

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে মো: আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের আন্দারমানিক মাদ্রাসার পুকুরে পড়ে এ শিশুর মৃত্যু হয়।

নিহত শিশু মো: আব্দুল্লাহ ফটিকছড়ি উপজেলার পশ্চিম আন্দারমানিক এর ইসহাকের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু আব্দুল্লাহ নিখোঁজ হলে সকলে তাকে খুঁজতে শুরু করে। পরে অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পুকুরে ভেসে উঠে। স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme