back to top

[the_ad id="407"]

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে কাজ চলছে : বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের নেতিবাচক প্রভাব ঠেকাতে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “আমাদের মূল বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। আমরা এটা নিয়ে কাজ করছি। বাণিজ্য ঘাটতি কমাতে আরো ১০০ পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে যে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি এর ইতিবাচক প্রভাব পড়বে। ”

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আপনারা দেখেছেন গতকাল আমেরিকান প্রশাসন বলেছে যে, চায়নিজ… ট্যারিফ ঘোষণা করেছে, ওনারা আবার আরো ৫০ শতাংশ দিতে পারে। এ ধরনের পরিবর্তনশীল অবস্থায় যেকোনো সিদ্ধান্ত নেওয়া জটিল।”

১০০ পণ্য জিরো ট্যারিফ করা হবে, সেটা নিয়ে কোনো পজেটিভ ইমপেক্ট পড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “অবশ্যই, আমরা আশা করছি। আমরা নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যায়।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme