back to top

[the_ad id="407"]

চীনা পণ্যে ১০৪% শুল্কারোপ আজ থেকেই কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

বেশ কিছু চীনা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০৪ শতাংশ আমদানি শুল্ক আজ বুধবার (৯ এপ্রিল) থেকেই কার্যকর হতে যাচ্ছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) হোয়াইট হাউজে সংবাদ সম্মেলন করেছেন ক্যারোলিন লেভিত। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “ওয়াশিংটনে বুধবার (আজ) শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের ওপর বাড়তি এ আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে।”

গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় ৩৪ শতাংশ শুল্ক। এর আগে দেশটির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা।

চীন সরকারের এই পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত সোমবার তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, “মঙ্গলবারের মধ্যে চীন যদি অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহার না করে, তাহলে চীনা পণ্যেরও ওপর আরো অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।” অর্থাৎ চীনা পণ্যের ওপর সর্বমোট ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হবে।

কিন্তু ট্রাম্পের হুমকি আমলে নেয়নি চীন এবং শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহারও করেনি। ফলে আজ বুধবার থেকে কার্যকর হতে যাচ্ছে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme