🇧🇩সব ধর্মের বাংলাদেশ🇧🇩
================
মুহাম্মদ শরীফ
#ধর্মের অনুভুতি কাজ করুক
সকলের হৃদয় আর অন্তরে,
ঘণ্টা বাজুক শত সহস্র মন্দিরে
আজান হউক, নামাজ পড়ুক
মানুষ কাতারে আর কাতারে।
গির্জা আর পেগোডায় পড়ুক
শান্তির অমিয় বানী-
সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক
আমাদের সম্প্রতির কাহিনী।
#হাজার বছরের ঐতিহ্য
আর সাম্প্রদায়িক সম্প্রতির
এই বাংলা দেশেতে
#সকল ধর্ম ও বর্ণ মানুষ থাকুক
সবাই উৎসব পালন করুক
আনন্দ আর হাসিতে।
#এই দেশ তোমার আর আমার
সকল ধর্ম আর বর্ণের।
এই দেশ আমাদের সকলের।।
🇧🇩🇧🇩বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশে ধর্ম বর্ণ ও গোত্রের ভিত্তিতে কোন মানুষের উপর হামলাকারীকে আমরা ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করবো–
🇧🇩🇧🇩বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান, সহ সকল জাতী ও উপজাতি ভাই বোনেরা নিজের ইচ্ছে মত স্বাধীনভাবে ধর্ম পালন করবে।
যে সব অমানুষ ও দুর্বৃত্ত সনাতন ভাইদের মন্দির কিংবা বাড়ীঘরে আক্রমণ করছো, তোমরা জেনে নিও- অচিরেই তোমাদের আইনের আত্ততায় আনা হবে।
ইনশাআল্লাহ
🇧🇩এদেশ সবার, সব মানুষের। 🇧🇩
