back to top

[the_ad id="407"]

ফটিকছড়িতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া অছি মিয়া কেরানী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মুহাম্মদ খোরশেদুল আলম (৬০)। তিনি ফটিকছড়ি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া অছি মিয়া কেরানী বাড়ির মৃত আজিজুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মরদেহের গলায় কালো দাগ ছাড়া শরীরের আর কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।

ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা এবং রাতের কোন এক সময়ে তিনি এ কাজটি করেছে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme