back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে ফ্রাইডে’স ফর ফিউচার’র ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে

শাওন, চট্টগ্রামঃ

পৃথিবীর প্রাণ ও প্রকৃতি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে প্রতিনিয়ত। প্রাণ ও প্রকৃতি রক্ষায় সারা বিশ্বের দাবি, “জলবায়ুর সুবিচার এখানেই, এখনই” স্লোগানে শুক্রবার (১১এপ্রিল) বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর সিআরবিতে ৩৪টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে জলবায়ু ধর্মঘট কর্মসূচি সম্পন্ন হয়।

ধর্মঘটের প্রারম্ভে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত যুব সংগঠক মোঃ মহিন উদ্দিন লিটনের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ।

ইকো নেটওয়ার্ক গ্লোবালের ট্রেনিং এন্ড ক্যাম্পেইন লিড ইসমাইল হোসেন মেহরাজ ও লাল সবুজ সোসাইটি’র সাধারণ সম্পাদক ফয়েজ সাদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্সের ভাইস প্রেসিডেন্ট এ এম মাহবুব চৌধুরী।

ধর্মঘটের পূর্বে এক বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয় র‍্যালিটি নগরীর টাইগার পাস হতে শুরু হয়ে সিআরবি, পলোগ্রাউন্ড, টাইগারপাস মোড় লালখানবাজার, স্টেডিয়াম প্রদক্ষিণ করে সিআরবি সাত রাস্তার মোড়ে শেষ হয় ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme