back to top

[the_ad id="407"]

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আব্দুল করিম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মধ্যম সুরাজপুর মরহুম আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম উপজেলার দক্ষিণ সুরাজপুর ৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

জানা যায়, রবিবার দিবাগত রাত ১ টার দিকে তামাক চুল্লিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মধ্যম সুরাজপুর মরহুম আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে বন্যহাতি দিনমজুর আব্দুল করিমকে আক্রমণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার মেহরাজ বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠিয়েছি। নিহত যুবক দিনমজুর, রাতে কাজ করে বাড়ি যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বলে জানা যায়। আমার মানিকপুর বিট এলাকায় ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার থেকে আবেদন করলে তদন্ত সাপেক্ষে আমরা সহায়তা করার জন্য চেষ্টা করবো।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme