back to top

[the_ad id="407"]

সিএমপির উদ্যোগে পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানো শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানো শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ২ টা ৪০ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সস্থ মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিএমপি কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।  সভা শুরুর পূর্বে পথশিশুদেরকে নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে ১৬০ জন পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সিএমপি কমিশনার আগত অতিথিবৃন্দকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আজকের অনুষ্ঠানের প্রত্যয় “একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার” উল্লেখ করে বলেন সমাজে পথশিশু বলে কোনো কথা থাকবে না। তিনি আরো বলেন প্রত্যেক অনাথ, গৃহহীন ও অসহায় শিশু স্বাভাবিক জীবন যাপনের অধিকার রাখে। তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করা সকলের নৈতিক দায়িত্ব।

এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানোর উদ্দেশ্যে বিভিন্ন ধরণের পরামর্শ ও নির্দেশনা তুলে ধরেন এবং সমাজের সকলকে বিশেষ করে বিত্তশালী ব্যক্তিদেরকে এই কাজে এগিয়ে আসার জন্য আহবান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম এনডিসি, পিএসসি, কমান্ডার ৩৪ ইঞ্জিনিয়ার।

সভায় আরো উপস্থিত ছিলেন, কনস্ট্রাকশন ব্রিগেডের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সহ সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme