back to top

[the_ad id="407"]

ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করতে হবে: বেলায়েত হোসেন বুলু

কামরুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ একটি উন্নয়ন ও উৎপাদনমুখী তথা জনবান্ধব সরকারব্যবস্থার প্রয়াস। যেখানে তরুণেরা কেবল ভোটার নয়, বরং চিন্তাশীল অংশীদার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোর নির্মাতা। তরুণেরা একটি দেশের নিয়ামক শক্তি। তরুণরাই আগামীর নীতিনির্ধারক, ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করতে হবে।

শনিবার (০৩ মে) বিকালে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় আগামী ১০ মে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ সুমন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মিজান হোসাইন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। পর পর তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার যদি অতীস্বত্তর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে, ভোটের অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলনে নামবো।

এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন বারেক, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরহাদ মৃধা, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-পরিবার বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, শাহাজাহান, মঞ্জুর আলম, মোঃ ফারুক, শফিউল আলম, সদস্য আবু সাদেক, আল সাবা, মোঃ নোমান, মোঃ শাহীন, ইলিয়াস, মানিক, খোরশেদ, সাইম সহ প্রমুখ

একই দিনে নগরীর পতেঙ্গা ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme