back to top

[the_ad id="407"]

চন্দ্রঘোনা আদর্শ শাখার কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি

“কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো, ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের আলোয় জলবো”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দ্রঘোনা আদর্শ শাখা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের আয়োজনে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার  (৫ মে) অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করে চন্দ্রঘোনা আর্দশ শাখার সহকারী প্রতিনিধি শাহাদাত হোসেন। আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিশোর কন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো.ইব্রাহিম রনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রতিনিধি ইসরাফিল সৈকত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলার কিশোর কন্ঠ পাঠক ফোরাম চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম শাফি, ভাইস-চেয়ারম্যান মো.রবিউল ইসলাম,প্রধান শিক্ষক নাজমুল হুদা, স্কুল প্রতিনিধি আফেল মাহামুদ, তৌহিদ কাউসার,সহকারী প্রধান শিক্ষক এবিএম বোরহান উদ্দিনসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পাঠাভ্যাস এবং আদর্শ জীবনের ভিত্তি নির্মাণে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme