back to top

[the_ad id="407"]

বাঁশখালীতে বিএনপি মৎস্যজীবী দলের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আবুল হাসনাত, চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাঁশখালী উপজেলা ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়ন শাখার ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩ মে) স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ ইউনুছ যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ কাসেম।

নতুন কমিটিতে মো. শাহাজাহানকে সভাপতি ও মো. হরেওয়ান উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল আজিম।

এছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য পদে রয়েছেন মো. মাহমুদুল করিম (সহ-সভাপতি), জয়নাল আবেদীন (সহ-সভাপতি), (সাংগঠনিক সম্পাদক), আব্দুর রহমান (অর্থ সম্পাদক), আকবর আহমেদ,
মো. আবু হানিফ (সহ-প্রচার সম্পাদক), জাকির হোসেন (সিনিয়র সদস্য) প্রমুখ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সাংগঠনিক, দপ্তর, ধর্ম বিষয়ক, প্রচার, যুব ও সমন্বয়, এবং কার্যনির্বাহী পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। প্রতিটি সদস্যের নাম, পদবি ও ওয়ার্ড নম্বর অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে।

বাঁশখালী উপজেলা বিএনপি মৎস্যজীবী দল সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ও তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme