back to top

[the_ad id="407"]

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও দুজন আহত হয়েছে।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০ টার সময় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মোহাম্মদ নাছির মোল্লা (৬০)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাষ্টার আজিজুর রহমানের পুত্র।

এ ঘটনায় আহতরা হলেন-লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আব্দুস সাত্তারের পুত্র মোহাম্মদ মোরশেদ (৩৫) ও একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের পুত্র আকতার হোসেন (৫০)।

জানা যায়, মহাসড়কের বারআউলিয়া কলেজের সামনে কক্সবাজার অভিমুখী আইকনিক এক্সপ্রেস নামের বাসের সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সেখানে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আনিকা তাজনিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জন রোগী সকাল সাড়ে ১০ টার সময় ভর্তি হয়। তন্মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দুজনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme