back to top

[the_ad id="407"]

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত সরকারি আদেশ জারির পর : ইসি

ডেস্ক রিপোর্ট

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারি আদেশ হাতে পাওয়ার পর দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

রবিবার (১১ মে) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১২ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে শনিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবির মুখে জরুরি বৈঠকে বসে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা প্রফেসর অধ্যাপক মুহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলটিকে এখন জুলাই আন্দোলন দমনে ‘মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনেরও সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme