back to top

[the_ad id="407"]

প্রধান উপদেষ্টার চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষ্যে সোমবার (১২ মে) বিকাল ৩টায় চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সিএমপি কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম।

এ সময় তিনি নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যদেরকে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও তিনি নিরাপত্তা ডিউটি সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুুজ্জামান আকতার ও উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme