back to top

[the_ad id="407"]

অসহায়, দুস্থ গরীবদের মাঝে ১০আর ই ব্যাটালিয়নের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে ফ্রি চিকিৎসা

কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি

রাঙামাটি সেনা রিজিয়নের ১০আর ই ব্যাটালিয়নের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টা হতে বিকাল পযন্ত জীবতলী ইউনিয়ন মগবান ইউনিয়নের অসহায়,গরীব লোকজন চিকিৎসা সেবা নিতে ক্যাম্পে আসে। এসময় ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। এছাড়া অসহায় একটি পরিবারকে ঘর নির্মাণের জন্য নগদ আর্থিক প্রদান করা হয়।

ব্যাটালিয়ন সূত্রে জানা যায় সেনা প্রধানের দিকনির্দেশনায় ১০ আরি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি তত্ত্বাবধানে মেডিক্যাল অফিসারগন চিকিৎসা সেবা প্রদান করে।

মেডিক্যাল ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা নিতে আসা অসহায়, দুস্ত ও গরীব লোকজন জানান, ১০আর ই ব্যাটালিয়নের ফ্রি চিকিৎসা না পেলে আমরা অনেক রোগে কষ্ট পেতাম।

এ-ধরনের সুবিধা বঞ্চিত লোকদের চিকিৎসা সেবা আগামিতে অব্যাহত থাকবে বলে জানা যায়।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme