back to top

[the_ad id="407"]

০২০৪ চট্টগ্রাম বন্ধুদের আয়োজনে গ্রুপের ১৩তম বর্ষপূর্তি আগামী ২৩ মে-২০২৫

রানা সাত্তার, চট্টগ্রামঃ

০২০৪ অর্থাৎ ( এসএসসি -২০০২ ও এইচএসসি -২০০৪) চট্টগ্রাম বন্ধুদের আয়োজনে বর্ষপূর্তি-২০২৫ আগামী ২৩ মে হতে যাচ্ছে।কাজীর দেউড়ী স্থানীয় একটি রেষ্টুরেন্টে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন কমিটি।

জানা যায়,০২০৪ এর ১৩তম বর্ষপূর্তি চলছে দেশব্যাপী। যার ব্যাতিক্রম নয় চট্টগ্রামও।এবারও চট্টগ্রামর ০২০৪ এর বন্ধুরা বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে।এতে চট্টগ্রামে অবস্থানরত সকল বন্ধুরা ইতিমধ্যে ২৩ মে পুরাদিনব্যাপী আনন্দ -উল্লাস ভাগাভাগি করতে প্রস্তুত। এবারের অনুষ্ঠানে থাকছে আড্ডা,ফটোসেশান,নৈশভোজ, ও সাংস্কৃতিক সন্ধ্যা।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ব্যাস্ততম পেশার বন্ধুরা তাদের পরিবার নিয়েও একটি দিন বন্ধুদের সাথে আয়োজনে উপস্থিত থাকবেন।

দায়িত্বরত বন্ধুরা বলেন,আমরা প্রতিবছর চট্টগ্রামের বন্ধুরা এই দিন টি অনেক বড় পরিসরে করে থাকি।এবার বৈশ্বিক পরিস্থিতি ও দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে আমরা সুবিশাল বড় প্রোগ্রাম বাতিল করে চট্টগ্রামের স্বনামধন্য রেষ্টুরেন্টে অনুষ্ঠান আয়োজন করেছি।এখনো যারা রেজিষ্ট্রেশন করেনি,আরা দ্রুত রেজিষ্ট্রেশন করে কনফার্ম করার জন্য বলছি।

উল্লেখ্য, ০২০৪ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে যাত্রা শুরু হলেও এটি এখন একটি ব্র‍্যান্ড, এখন গ্রুপটি অফলাইনেও নজর কেড়েছে দেশবাসীর। ইতিমধ্যে একত্রিত হয়ে প্রায় ৫০ হাজার বন্ধু একটি পরিবারে পরিনত হয়েছে।দেশ ও প্রবাসে অবস্থানরত কেও যেন কোথাও কোনো একাকিত্ব অনুভব করেনা।একটি মেসেজেই ১০ মিনিটেই ১০/২০ জন বন্ধু হাজির হয়ে যায়।সবাই সবাইকে চিনুক আর না চিনুক। বাহির থেকে দেখলে বুঝাই যাবে না তারা এক স্কুল থেকে এসএসসি বা এক কলেজ থেকে এইচএসসি নয়!সবাই ছোট বেলা থেকেই এক স্কুলের স্টুডেন্ট মনে হয়,অনুভব হয়।এইভাবে কেটে যায় বন্ধুদের আড্ডা,ভালো লাগা,ভালোবাসা। ২৩ মে চট্টগ্রামসহ বিশ্বের সব জায়গা থেকে এই গ্রুপের জন্মদিন উদযাপন করা হবে।এটি যেন একটি জন্ম দেয়া নিজ সন্তান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme