কাপ্তাই উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে কর্ণফুলী নদী হতে কারেন্ট জাল মাছ ধরার ফাঁদ উদ্বার করেছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর শীলছড়ি, বালুরচর এবং চিৎমরম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালোনা করা হয়।
অভিযান করে ৬টি কারেন্ট জাল, ভাঁসমান জাল এবং ৯১টি মাছ ধরার ফাঁদ উদ্বার করে। পরে তা জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এসময় কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহীদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমাসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে কর্ণফুলী নদীতে মার্চ থেকে জুলাই পর্যন্ত ৫ মাস বন্ধ রয়েছে মৎস্য আহরণ।
