back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ভূমি মেলা উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই ভুমি অফিসে ৩দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে) ভূমি অফিসের আয়োজনে মেলা উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। সকাল সাড়ে ১০ টায় ভূমি অফিস চত্বর হতে একটি র‍্যালি বের হয়।

সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র সভাপতিত্বে রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, হেডম্যান থোয়াই অং মারমা, অরুণ তালুকদার, উসুয়ে সুয়ে চৌধুরী ( মিশুক), কালাচাঁন তনচংগ্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন মৌজার কারবারি, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং জনগণের উপস্থিততে গণশুনানি অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme