back to top

[the_ad id="407"]

৭২ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস, কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসকারীদের সর্তক করল- ইউএনও

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাইয়ে পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্তক করলেন ইউএনও মো: রুহুল আমিন।

মঙ্গলবার (২৭মে) বিকাল ৫টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার লকগেইটসহ বিভিন্ন পাহাড়ের ঢালুতে বসবাসকারী এলাকা পরিদর্শন করেন এবং ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সর্তক করে ঢালু হতে নিরাপদ স্থানে সরে যেতে বলেন।

নির্বাহী অফিসার মো.রুহুল আমিন জানান, আবহাওয়ার খবর অনুযায়ী আগামী ৭২ঘন্টার মধ্যে রাঙামাটিসহ বিভিন্ন জেলা ও এলাকায় ভারী বর্ষণসহ বৃষ্টি হতে পারে। এতে করে পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে আসার জন্য প্রশাসনের পক্ষ হতে সর্তক করা হয়েছে।

তিনি আরও জানান যারা পাহাড়ের ঢালুতে বসবাস করছেন তাদের জন্য নিরাপদ কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র আছে। তারা নিরাপদে সেখানে চলে যেতে পারেন। এ বিষয়ে আজ বুধবার (২৮মে) মাইকিং করে সকলকে সচেতন করার কথা জানান।

এসময় কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ইউপি সদস্য ইমান আলী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme