back to top

[the_ad id="407"]

দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ওই দেশে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হ‌বে। বাংলা‌দে‌শে ঈদুল আজহা ক‌বে উদযাপন করা হ‌বে, তা চাঁদ দেখার ওপর নির্ভর কর‌ছে।

আজ বুধবার (২৮ মে) চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ৭ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপন করা হবে। আজ চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শুক্রবার (৩০ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ঈদুল আজহা পালন করা হবে ৮ জুন।

১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যা‌লোচনা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে বৈঠ‌কে বস‌বে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করে‌ছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme