কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে মৎসজীবি ৬৭৫জনকে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে মেও জুন মাসের বাবদ প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে মোট ৪০ কেজি চাল বিতরণ করা হয়।
শুক্রবার (৩০ মে) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান অতিথি হ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই মৎস্যজীবি সমবায় সমিতির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন এবং স্থানীয় ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন।
