back to top

[the_ad id="407"]

ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান

রানা সাত্তার, চট্টগ্রামঃ

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অনেক সময়ে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রবণতা দেখা যায়। এই সমস্যা মোকাবেলায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় রোধে বিআরটিএ’র সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল নগরীর কদমতলী বিআরটিসি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদ হাসান, আফরিন ফারজানা পিংকি এবং রুমানা পারভীন তানিয়া।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী সঠিক ভাড়ার তালিকা দৃশ্যমান না রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ভাড়া আদায়সহ বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ২টি মামলায় ৩হাজার (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্ষেত্রে কদমতলী এলাকায় ঈদুল আযহাকে সামনে রেখে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ ,ইউনিক ,সৌদিয়া ,খাদিজা ভিআইপি সহ বেশ কিছু টিকেট কাউন্টার তদারকি করা হয় ।

জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে—নগরবাসীর নিরাপত্তা, যাত্রীসাধারণের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

বিআরটি’এ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কমিটির সমন্বয়কারীগণ বিষয় টি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme