back to top

[the_ad id="407"]

চট্টগ্রামের পশুর হাট ও ঈদযাত্রায় নিরাপত্তায় কাজ করছে র‍্যাব-৭

রানা সাত্তার, চট্টগ্রামঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের পশুর হাট সাগরিকা, জমিয়াতুল ফালাহ, বিবিরহাট, এক কিলোমিটার ও কর্ণফুলী মইজ্জারটেকসহ অন্যান্য পশুর হাটের নিরাপত্তা ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার নিয়ে মনিটরিং করেছে র‍্যাব-৭।

বুধবার বেলা ১১টার দিকে উল্লেখিত পশুর হাটগুলি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃহাফিজুর রহমান (পিএসসি, অধিনায়ক র‍্যাব-৭)

তিনি বলেন, আগামী ৭ জুন মুসলমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহাকে কেন্দ্র করে র‌্যাব-৭ তার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় গরুর হাটগুলোতে ওয়াচ টাওয়ার,টহল টিম, ও অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ বিভিন্ন এলাকায় এবং শহরে প্রবেশ দ্বার সড়ক গুলিতে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করা হয়েছে। ক্রেতা-বিক্রেতা,হাট ইজারাদারদের সাথে মত বিনিময় করেন।এছাড়াও হাটগুলোতে আভিযানিক দল নিয়োগ, সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে জনসাধারণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারে। অন্যদিকে পশু পরিবহনে চাঁদাবাজি বা এক হাটের পশু অন্য হাটে জোর করে নেওয়া বা মহাসড়কে কোরবানির পশুর গাড়িকে বাধা দেওয়াসহ যেকোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে বা এ ধরনের কোন অভিযোগ পেলে দ্রুত সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-৭ এর পর্যাপ্ত স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme