back to top

[the_ad id="407"]

কাপ্তাই থানার গ্রিল কেটে পালালো আসামি 

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই থানা হেফাজতে থাকা আসামী গ্রিল কেটে পলায়ন করার খবর পাওয়া গেছে।

বুধবার (১১জুন) ভোরে আটক করে থানায় আনা হয় সাগর প্রকাশ অলি নামক একজন আসামীকে।আটকের কয়েক ঘন্টা পরই সে কৌশলে পলায়ন করে।

বিভিন্ন চুরির মামলার আসামি সাগর প্রকাশ অলি। সে কাপ্তাই নতুন বাজার ৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ডের শাহাজানের ছেলে।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, বুধবার (১১ জুন) সকাল ৯ টায় এই ঘটনা ঘটেছে। আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এটা একটা দুর্ঘটনা। কিছু বুঝে উঠার আগে এই ঘটনা ঘটেছে। থানার পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তাকে ধরার জন্য অভিযান চলছে।

কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, দায়িত্ব অবহেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme