ইরানে ইসরায়েলের বোমাবর্ষণ এবং তেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষকে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ১২ মিনিটে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ, আর তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা- যথেষ্ট হয়েছে। এবার থামার সময়। শান্তি ও কূটনীতির জয় হতে হবে।”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ঘিরে বিশ্বের নানা প্রান্ত থেকে উদ্বেগ জানানো হচ্ছে। এর আগে চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নও পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে। সূত্র: এক্স (সাবেক টুইটার)
