back to top

[the_ad id="407"]

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কাপ্তাই প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ শাখার নবগঠিত কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ বলে জানান ছাত্রদল নেতৃবৃন্দ।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, কর্ণফুলী কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহিম সারিয়ার, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন অপু, বর্তমান কমিটির সহ-সভাপতি মো: তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ আরাফাত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান প্রমুখ।

কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন অপু বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ ও সমাজের কল্যাণে সদা সচেষ্ট থাকবে।
আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি এবং ভবিষ্যতেও সঠিকভাবে সকল কর্মসূচি পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ বিভিন্ন গাছের চারা রোপনের মাধ্যমে কলেজের ছাত্র দলের কার্যক্রম শুরু করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme