রাঙ্গামাটির কাপ্তাইয়ে উইমেন এন্ড গার্ল ইমপাওয়ারমেন্ট থ্রু ইনক্লুসিভ ইডুকেশন ইন সিএইচটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ (জুন) মঙ্গলবার দুপুরে কাপ্তাই পরিষদ হল রুম (কিন্নরী)তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় তিনি বলেন, পার্বত্য এলাকায় রাঙ্গামাটি জেলা পরিষদের এই প্রকল্পটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা কে তার কার্যক্রম বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।
দাতা সংস্থা কানাডা এর অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ইআরডি- সিএসটি ইউএনডিপি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ডাব্লিউ জিইআইই মংসিংউ মারমা এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন গ্লোবাল কানাডা এর শিক্ষা উপদেষ্টা এ এইচ এম মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, সহকারি তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) কবির হোসেন,সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ইউএনডিপি রাঙ্গামাটি প্রতিনিধি ঝুমা চাকমা,চম্পা চাকমা, WGEIE পার্বত্য জেলা পরিষদের এপা চাকমা প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষক, গণমাধ্যমকর্মী ,এনজি প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।
