back to top

[the_ad id="407"]

এটা হাসিনার নয়, গণঅভ্যুত্থান-পরবর্তী ছাত্র-জনতার বাংলাদেশ: নাহিদ

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এটা হাসিনার বাংলাদেশ নয়, গণঅভ্যুত্থান-পরবর্তী ছাত্র-জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থিদের হাতেই বাংলাদেশ চলবে।”

দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে জেলা শহরের আর্টগ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।

জুলাই বিপ্লবে আহত ও শহীদদের স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, “প্রিয় বন্ধুগণ। আমরা জানি, জুলাই-আগস্টে ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল। সে সময় হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে এসেছিল। তারা আহত ও শহীদ হয়েছে। আমরা তাদের স্মরণ করছি ও শ্রদ্ধা জানাচ্ছি।”

সীমান্তে গণহত্যার কথা উল্লেখ করে তিনি বলেন “বিএসএফ সীমান্তগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করে এবং বাংলাদেশিদের মানবাধিকার হরণ করে। সেইসঙ্গে আমরা দেখি, ভারতীয় মুসলিমদের অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান-পরবর্তী ছাত্র-জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থিদের হাতেই বাংলাদেশ চলবে। সীমান্তে গণহত্যা আমরা যেকোনো মূল্যে বন্ধ করব। ঠাকুরগাঁও জেলাসহ উত্তরবঙ্গের অবহেলিত জেলাগুলোর প্রতি অর্থনৈতিক বৈষম্য চলবে না।”

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme