back to top

[the_ad id="407"]

বাকলিয়ায় চোরাই সাড়ে ৭ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে চোরাই সাড়ে সাত ভরি স্বর্ণালংকার, মোবাইল ও শাড়িসহ ১ জনকে গ্রেপ্তার করেছে বাওকলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় স্বপ্না রানী ধর (৫৮) নামের এক নারী সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মোবাইলে কথা বলার সময় তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগটি চুরি হয়ে যায়।

ব্যাগে ছিল স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ ও শাড়ি—সব মিলিয়ে যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

ঘটনার পরপরই স্বপ্না রানী বাকলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। মামলা (নং-১২, ধারা ৩৭৯ পেনাল কোড) দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাতেই ঘটনার মূল হোতা নুর হোসেন কালু (৩১)-কে মাত্র ৭ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত নুর হোসেন কালু বাঁশখালীর জলদী সরল বাজার এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে। বর্তমানে তিনি বাকলিয়ার তুলাতলী এলাকার লিজা কলোনিতে বসবাস করছেন। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরির অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তার দেওয়া স্বীকারোক্তি ও বাদীর সনাক্ত অনুযায়ী, কালুর বাসা থেকে উদ্ধার করা হয় ৭.৩ ভরি স্বর্ণালংকার, ১টি রেডমি মোবাইল ফোন, নগদ টাকা, শাড়িসহ অন্যান্য সামগ্রী, সবকিছু মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme