নিউজ ডেস্কঃ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী ডি.টি. রোড’ এলাকায় ও দুই নাম্বার গেট সংলগ্ন কর্ণফুলী কমপ্লেক্সএ অবস্থিত বিভিন্ন বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন প্রশাসন।
এ সময় বাজারে কাঁচা শাকসবজি, আলু,ডিম, পেয়াজের খুচরা দোকান ও পাইকারী আড়তে অভিযান চালানো হয়।
আজ মঙ্গলবার চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশনায় বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ফড়িয়া বা মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে ট্রেড লাইসেন্স ব্যতীত পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছে এবং প্রয়োজনে দোকান সিলগালা করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে বিশেষভাবে সতর্ক করা হয়।
তদারকিকালে টাস্কফোর্স কর্তৃক কর্ণফুলী কমপ্লেক্স এর অভিযানে দেখা যায়নি বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, যথাযথভাবে প্রায় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য, অনঅনুমোদিত পণ্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের খোলাপণ্য বিক্রি হচ্ছে এ সমস্ত কারণে চারটি প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা আরোপসহ তা আদায় করা হয়।
পাহাড়তলী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের তদারকিকালে উক্ত এলাকার
জান্নাত পোল্ট্রি ‘ নামক ডিমের আড়তে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয়, ক্রয় ও বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয় করায় ৫০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই এলাকায় একটি মেডিসিন স্টোরে পণ্যের মোড়কবিধি লংঘন, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় ১০হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
টাস্কফোর্সের অভিযানে অংশ নেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল আমিন ও জনাব মইনুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব রানা দেব নাথ, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ছাত্রবৃন্দ।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনায়: জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক), জনাব রানা দেব নাথ (সহকারী পরিচালক, জনাব মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক) ।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কতৃপক্ষ।
